হোম » সারাদেশ » আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না -আব্দুস সালাম পিন্টু

আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না -আব্দুস সালাম পিন্টু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না, আমাদের তা করলে চলবে না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগনের জন্য কাজ করতে হবে, জনগনের খেদমত করতে হবে। জনগণের বন্ধু হিসেবে তাদের উপকারে আসতে হবে। ” বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু গত শুক্রবার ১৮ জুলাই রাতে টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন -আওয়ামী লীগের যারা অত্যাচার করছে, উৎপীড়ন করছে, জুলুম করছে, তাদের কিন্তু আমরা রক্ষা করবো না, কেননা জুলুমবাজদের কোন মাপ নাই। আর সাধারণ মানুষ যারা আওয়ামী লীগে ভোট দিতে পারে, আমারেও ভোট দিতে পারে, তাঁদের উপর চাদাবাজি জুলুম করা বন্ধ করতে হবে, আইন তাইলে কিসের জন্য।
উপজেলা বিএনপি সভাপতি ও সমিতির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে গোপালপুর বাজারে  এই সভা অনুষ্ঠিত হয়। শহর বিএনপি সভাপতি ও সমিতির সদস্য সচিব খালিদ হাসান উথানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক কাজি লিয়াকত, শহর বিএনপি সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, শহর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা ছানোয়ার হোসেন ছানা, হুমায়ুন কবির প্রমুখ।
আগামীদিন থেকেই গোপালপুরে চাঁদাবাজি বন্ধ, নেশা খাওয়া মাতলামি বন্ধ রাত ৯ টা পর্যন্ত দোকান খোলা রাখা সহ ক্রেতারা যাতে দূর থেকে নির্ভয়ে গোপালপুর আসতে পারে তার জন্য যা যা করনীয় তা করার আশ্বাস দিয়ে বণিকদের উদ্দেশ্য করে বক্তারা বলেন দোকানে বাঁশি আর লাঠি রাখবেন জুলুমবাজদের সঙ্গবদ্ধভাবে পিটুনি দিয়ে প্রতিরোদ করবেন।দেখি তাদের কে বাঁচাতে আসে।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির নেতৃবৃন্দ সহ সকল বণিক সদস্য সভায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!