হোম » সারাদেশ » লালপুরে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী কাকনের ভায়রা গ্রেফতার

লালপুরে অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী কাকনের ভায়রা গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি
ভোর ৫টা থেকে বিকাল ৫ টা, পযন্ত অভিযানে ১৭ জুলাই মোল্লাপাড়া চর, লালপুর, নাটোর থেকে আসামিদের আটোক করা হয়।
কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগণ। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদের কে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনিয়ে নেয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাদাবাজি, চরে ত্রাস সৃষ্টি করা ছিলো কাকন বাহিনীর নিত্তনৈমিত্তিক কাজ। দীর্ঘ একটানা ১২ ঘন্টা সেনাবাহিনীর অপারেশন করে কাকন গ্রুপ (সন্ত্রাসী সংগঠন)-এর একটি ঘাঁটির উপর পাবনা ক্যাম্প ও নাটোর ক্যাম্পের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাকন গ্রুপের তিনজন সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলোঃ ক. আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), পিতা: মঞ্জুরুল ইসলাম খ. মেহফুজ হক সোহাগ (৩৯) গ. মোসাম্মৎ রোকেয়া (৫৫), স্বামীর নাম: ভাষান জব্দকৃত সামগ্রীর তালিকা নিম্নরূপঃ
ক. পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), খ. ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), গ. ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ঘ. ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ঙ. ৯ রাউন্ড .২২ মিমি বল অ্যামো, চ. ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ছ. ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, জ. ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ঝ. ১৭টি দেশীয় রামদা, ঞ. ১টি ফোল্ডিং সুইস নাইফ, ট. ৫টি বোতল ফেন্সিডিল, ঠ. ২টি গাঁজার গাছ, ড. ৬ গ্রাম গাঁজা
ঢ. মাদক সেবনের উপকরণ, ণ. নগদ টাকা ১২,৫৬,৩১২/- টাকা, ত. ৪টি অ্যান্ড্রয়েড ফোন, থ. ৫টি বাটন ফোন, দ. ১টি সেচ পাম্প, ধ. ১টি জেনারেটর, ন. ১টি ক্রেডিট কার্ড, প. ১টি ড্রাইভিং লাইসেন্স, ফ. ১টি এনআইডি কার্ড, ব. ৩টি চেক বই, ভ. ১টি মানুষের খুলি, ম. ৩টি ইঞ্জিনচালিত নৌকা।

আটককৃত ব্যক্তিবর্গ ও জব্দকৃত সামগ্রী স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!