
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
”গাছ লাগান, পরিবেশ বাঁচান- পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেমনগর শশীমূখী, গার্লস ও বেড়াডাকুরী, পৌরসভার মান্নান মেমোরিয়াল, সূতি সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাংগাইল জেলা চ্যাপ্টারের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী/২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন -দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যদি বিএনপিকে সহযোগিতা করে তাহলে একমাত্র বিএনপি পারে দেশকে স্থিতিশীল করতে। তিনি আরো বলেন -দেশে এখন এমন এক মূহুর্ত, যখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপজেলা বিএনপির সহযোগিতায় ১৭ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে কৃষিবিদ প্রিন্স রহমান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইচ চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।
কৃষিবিদ ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সম্পাদক কাজি লিয়াকত শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, মো. মুনছুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি এসময় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ,বনজ ঔষধি গাছের চারা বিতরন করেন।
শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল