
মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মিন্টু প্রামানিক নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ১ টার দিকে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে স্কুল ছাত্রীর দাদী ফুলনেসা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিন্টু কে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।অভিযুক্ত মিন্টু প্রমানিক (৩৭) উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের খলিল প্রামানিকের ছেলে।ভুক্তভোগি স্কুল ছাত্রী (১০) মাধনগর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শির্ক্ষাথী।
নলডাঙ্গা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,চলতি বছরের ১৫ জানুয়ারী উপজেলার পশ্চিম মাধনগরের একটি গ্রামের অভিযুক্ত মিন্টু ওই পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে।এঘটনার পর থানায় মামলা না দিতে পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দেখায় স্থানীয় প্রভাবশালীরা।এনিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।পরিবারটি নানাভাবে ভয়ভীতি দেখালে ৬ মাস পর গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মিন্টুকে আসামী করে স্কুল ছাত্রীর দাদী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,এঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে মিন্টু নামের এক যুবক কে আসামী করে স্কুলছাত্রীর দাদী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।পরে অভিযুক্ত মিন্টুকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ