
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে বাবলা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবলা রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকাল থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালেই বাবলা মাঠে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় বাবলাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী