প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
কুলিয়ারচরে প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়ার বিরুদ্ধে ভিজিএফ চাউল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উছমানপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহার সময় গরিব ও দুস্থদের মধ্যে বরাদ্দকৃত ভিজিএফ চাউল বণ্টনে অনিয়ম, টি.আর, কাবিখা ও এডিপি প্রকল্পের অর্থ আত্মসাতসহ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। জনস্বার্থের বরাদ্দকৃত সরকারি সহায়তা আত্মসাৎ করে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এর ফলে ইউনিয়নের দরিদ্র ও অসহায় জনগণ চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যদি কেউ অসহায়দের অধিকার হরণ করে, তবে তার পদে থাকার ন্যূনতম নৈতিক অধিকার নেই।
এ সময় বক্তারা প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়াকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু বক্কর ছিদ্দিক, সাধারন সম্পাদক উছমানপুর ইউনিয়ন বিএনপি; হজী আবুল কাসেম, সভাপতি ও উছমানপুর বিএনপি; হাফেজ দ্বীন ইসলাম, ওলামা দল উপজেলা সভাপতি; সাদিরুজ্জামান বাছির, সদস্য উপজেলা বিএনপি; নুর মোহাম্মদ, যুগ্ন সাধারণ সম্পাদক উছমানপর ইউনিয়নসহ বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.