
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: “সবুজে বাঁচি গাছ লাগাই, সুন্দর পৃথিবী গড়ি সবাই”—এই স্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের অন্যতম শিক্ষা-বান্ধব সংগঠন স্টুডেন্ট ফোরাম এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন কাকারা স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা ও চকরিয়া মহিলা কলেজের প্রভাষক জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসান, সভাপতিত্ব করেন স্টুডেন্ট ফোরামের সভাপতি মোহাম্মদ শাহেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হযরত ফাতেমা বেগম মহিলা মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান, সামাজিক সংগঠক শফিউল্লাহ,এসএম বাবুল, আজিজুল হক,এবং হারুন নুর রশিদ, মাষ্টার রিবেল ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক স্থাপনায় ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান