হোম » সারাদেশ » নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান,নাটোর প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
১৫ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বেলা ১২ টার দিকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
 পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন সরকার,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন  নাসিম জেলা স্বেচ্ছা সেবক দলের  আহবায়ক  সানোয়ার  হোসেন তুষার,সদস্য সচিব জহির উদ্দিন জহির,যুগ্ন আহবায়ক মাসুদ রানা সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন দেশ যখন নির্বাচনের দিকে আগাচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রী মহল দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিক ভাবে কাজ করছে না বলে দেশে অস্থীতিশীল তৈরি হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!