
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক চালক তোজাল হোসেনএর কাছে ৫ লাখ টাকা চাদাঁ না পেয়ে মুখে কাপড় গুজে কুপিয়ে ও পিটিয়ে ডান হাত ও পা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোম্মেল হক (মোজা) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় জনি মিয়াকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের ট্রাক চালক তোজাল হোসেন পাশের বাড়ীর উজ্জল মিয়ার পুত্র ট্রাক ড্রাইভার জনি মিয়া কে তারাকান্দি এলাকার ট্রাক চালানো সুযোগ করে দেন। কামরুল ইসলামএর ট্রাক চালানোর দায়িত্ব পেয়ে জনি মিয়া ট্রাকের ভাড়া নিয়মিত জমা না দিয়ে তছরুপ করেন। আর এ কারনে ট্রাক মালিক ড্রাইভার জনি মিয়া কে বাদ দেন। জনির সন্দেহ ড্রাইভার তোজাল হোসেনই তাকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। গত শুক্রবার রাতে তোজাল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জনি মিয়া নিজের ঘরে নিয়ে মারধর করে এবং ৫ লক্ষ টাকা দাবী করে বলে আহত তোজাল হোসেনের বড় ভাই সুজাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। আহত তোজাল হোসেনের মুখে কাপড় গুজে কুপিয়ে ও পিটিয়ে ডান হাত ও পা ভেঙ্গে দেয়ার পর স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর নেওয়া হয়। উন্নতর চিকিৎসার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করেছেন বলে মোজা মিয়া জানান। ড্রাইভার জনি মিয়ার পক্ষ নারী সংক্রান্ত অপবাদ দিয়ে এ নির্যাতনের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলে স্থানীয়রা জানান। নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।