
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা,শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক রিজু, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপুল ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ অন্যান্যরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান