
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর থানায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি একেএম ইজহারুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ই জুলাই) দুপুর ১২টার দিকে শাজাহানপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন