প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
মানিকগঞ্জে পরকীয়া করতে গিয়ে বিএনপি নেতা আটক

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম মুঞ্জল, প্রবাসীর স্ত্রী সাথে পরকীয়া করতে গিয়ে আটক।
তথ্যসূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিএনপি নেতা মুঞ্জল, তারই ধারাবাহিকতায়, ১১ই জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময়, পরকীয়া করে ধরা পরে, দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুঞ্জল।
এলাকাবাসী তাকে আটক করে গাছের সাথে বেধে রাখে। দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, এলাকাবাসী রাত দুইটার দিকে তাদের আটক করে গাছের সাথে বেধেঁ রাখে। মুঞ্জল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও তার বাড়ি পার্শ্ববর্তী গালা গ্রামে। তিনি চর দেশগ্রামের সৌদী প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অসমাজিক কাজ করার সময় গ্রামবাসী হাতেনাতে ধরে রাখে, এবং দুজনকে বেধে রাখে। ওই বাড়িতে সামাজিক ভাবে মিমাংসার জন্য বসা হয়েছে। এখানে থানার পুলিশও উপস্থিত রয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্রে আরো জানা যায়, ১২ই জুলাই শনিবার বিকাল ৩ ঘটিকার সময় সামাজিক ভাবে মিমাংসা করা হয়। প্রবাসী তার স্ত্রীকে ডিভোর্স দেন,তারপর প্রবাসীর স্ত্রী এবং বিএনপি নেতা সিরাজুল ইসলাম মুঞ্জলের সামাজিক ভাবে বিয়ে পড়িয়ে দেয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.