হোম » সারাদেশ » চকরিয়ায় পথসভায় নুরুল হক নুর: “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই”

চকরিয়ায় পথসভায় নুরুল হক নুর: “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই”

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: শুক্রবার (১১ জুলাই) রাত ৮টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

পথসভায় নুরুল হক নুর বলেন, “চকরিয়া-পেকুয়ার মানুষের অন্যতম আয়ের উৎস হলো মৎস্য ঘের। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব ঘেরে এখন দখলবাজি হয়। আমরা এমন অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলি।” তিনি আরও বলেন, “পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করা সম্ভব হয়। আমরা এ পদ্ধতিতেই নির্বাচন চাই।”

সভায় গণঅধিকার পরিষদ উচ্ছতর নেতা ফারুক হাসান বলেন, “এই এলাকায় বিগত সময়গুলোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১শত টাকার বাজেটের ৯০ টাকা নেতাদের পকেটে যায়। আমরা জনগণের করের টাকায় গড়া রাষ্ট্রকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে চাই। চিকিৎসা সেবা সহজ ও নিরাপদ করা হবে।”

এসময় তিনি চকরিয়া-পেকুয়া আসনে ট্রাক মার্কা প্রতীকে গণঅধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক  আব্দুল কাদের প্রাইমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!