
মো. মোশারফ হোসেন , গোপালপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের রামনগর গ্রামের সাধারণ কৃষক আব্দুল লতিফের ছেলে নাজমুল হক ৪৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
গোপালপুর উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে সাফল্যের সাথে তিনি বিএসসি সম্পন্ন করেন।
নাজমুল হকের এই কৃতিত্বের জন্য তাঁর বাবা-মা, ভাই, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা