হোম » সারাদেশ » চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টায় চকরিয়া পৌরসভার আল-আকসা টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর।

উপজেলা সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদেরের সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, সদস্যভিত্তিক কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!