
আবুল খায়ের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও মহিলা সমাজ উন্নয়ন সংস্থা’র (গঝটঝ) উদ্যোগে উপজেলার শাহবন্দেগী ও কুসুম্বি ইউনিয়নের পাঁচআনা, ধড়মোকাম, খন্দকারটোলা, হাপুনিয়া ও চকপাথালিয়া বৃন্দাবনপাড়া গ্রামের গরীব ও অসহায় নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।
১১ জুলাই শুক্রবার সকালে সংস্থার নির্বাহী পরিচালক ইমরানা খাতুনের সভাপতিত্বে বকলা গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক (কর্মসূচী) মোস্তফা কামাল ভুঞা। এ সময় প্রধান অতিথি মোস্তফা কামাল ভূঞা বলেন “এই গাভী বিতরণ শুধু একটি সহায়তা নয়, বরং এটি আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ।” এই কর্মসূচি অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোপানের নির্বাহী পরিচালক বিরেন দাস, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, নবারুন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম জিকু, হামছায়াপুর একতা সংঘের নির্বাহী পরিচালক রিনা সুলতানা, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু জাহের, সমাজসেবক মুঞ্জুর আলম, সাইফুল ইসলাম, সেহেল রানা প্রমুখ।
এই কর্মসূচির আওতায় ৫ জন উপকারভোগী আনজিলা বেগম, রঞ্জন রাজবংশী, খাদিজা খাতুন, আরজিনা বেগম ও মুশিদুল প্রামানিক প্রত্যেকে একটি করে গাভী পান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।