হোম » সারাদেশ » দোহাজারীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ পেলেন ৫ শতাধিক নাক-কান-গলা রোগী

দোহাজারীতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ পেলেন ৫ শতাধিক নাক-কান-গলা রোগী

Oplus_131072

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সৌজন্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পাঁচ শতাধিক নাক-কান-গলাররাগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। গত ০৯ জুলাই  দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক) এর সহযোগিতায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এলডিপি প্রেসিডিয়াম সদস্য ও ‘সাহিক’ এক্সিকিউটিভ কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে রোগীদের সেবা প্রদান করেন ‘সাহিক’ ঢাকার নাক-কান-গল বিভাগের কনসালটেন্ট এবং সহকারী অধ্যাপক ডা. মো. আরাফাত রহমান, কনসালটেন্ট ডা. মো. শাহিনুর আরেফিন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওয়ালি উল্লাহ, ‘সাহিক’ চট্টগ্রামের নাক-কান-গলবিভাগের মেডিকেল অফিসার ডা. শাহেদ মনোয়ার চৌধুরী। ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আয়ুব কুতুবী, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম. আইনুল কবির, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি মনছুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন-প্রধান শিক্ষক জাফর আহমদ, দোহাজারী পৌরসভা এলডিপি সিনিয়র সহসভাপতি আবু নাছির মো. সালাউদ্দিন, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর, নাসির খান, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল করিম রানা, যুবদল সভাপতি কায়সার হামিদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম রিকচন, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবু তৈয়্যব, ছাত্রদল সভাপতি ইয়াছিন সহ দোহাজারী পৌরসভা এলডিপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!