
রায়হানুল ইসলাম, বগুড়া
বগুড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী তুফান সরকারের স্ত্রী, শ্বশুড়- শ্বাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বগুড়া শহরের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি তুফান সরকারের শ্বশুর আলোচিত ফেনসিডিল কারবারি আলম, শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি ও তার স্ত্রী সোনালী সরকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র পাওয়া যায়।
সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এসময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেফতার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২