
মোঃ লিখন ইসলাম,নীলফামারী: রাস্তা, ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজে জামায়াতে ইসলামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারই অংশ হিসেবে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের একটি রাস্তা গ্রামের মানুষদের চলাচলের উপযোগী না হওয়ায় গ্রামবাসি ছিলেন দীর্ঘদিন যাবত বেশ বিপাকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়নের শাখা গ্রামবাসীর সমস্যা নিরসনে নিজস্ব অর্থায়নে জনশক্তি সহ একটি নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু করেন । এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান আরো উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়নে ভারপ্রাপ্ত আমির, সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীগন।
ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, এই গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবত চলাচল করা খুবই কষ্টকর হয়ে আসছিলো । বর্তমানে তাদের এই রাস্তা করার জন্য সরকারি কোন বরাদ্দ না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সামাজিক কাজের অংশ হিসেবে নিজেস্ব অর্থায়নে নেতা কর্মী সহ উক্ত কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আরো বেশি বেশি সামাজিক কাজ করার জন্য তিনি দেশবাসীর নিকট দোয়া চান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল