প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুই রেস্টুরেন্ট কে ৬০ হাজার টাকা অর্থদন্ড

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের বরাদিয়া রোড, বঙ্গবন্ধু সরণীর বরাদিয়া রোড ও ডাকা সিলেট মহা সড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আজ ৮ জুলাই বিকেলে পরিচালিত অভিযানে ‘কাচ্চি ডাইন’ এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামে এই দুই প্রতিষ্ঠান কে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদাল অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুওয়ান আহমেদ রাফি। সহযোগী হিসেবে অভিযানে সহায়তা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশ। অপরিচ্ছন্ন রান্নাঘর ও স্বাস্থ্যবিধিনা মানার দায়ে এই জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রেস্টুরেন্ট দুটি ঘুরে দেখা যায়, রান্নাঘরের পরিবেশ নোংরা, খাবার খোলা জায়গায় রাখা, অপরিষ্কার বাসনপত্র এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা অবস্থায় কাজ করতে দেখা যায়।এসব কারণে কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা ও ঢাকা কাচ্চি ডাইনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুওয়ান আহমেদ রাফি জানান, “বিভিন্ন সময়ে জন সাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল—এই দুটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশন করতে প্রমাণ মেলায় আমরা তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বর্তমানে ভৈরব শহরে খোলা রয়েছে অর্ধশতাধিক ছোট-বড় রেস্টুরেন্ট। এসব প্রতিষ্ঠানের অনেকেই সঠিক নিয়ম না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার খেলে হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়াসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন খাদ্য উৎপাদন বা পরিবেশন করে, তবে তাকে অর্থদণ্ড বা প্রয়োজনে আরও কঠোর শাস্তির মুখোমুখি করা হতে পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুওয়ান আহমেদ রাফি আরও জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ভৈরবের প্রতিটি রেস্টুরেন্ট পর্যবেক্ষণের আওতায় আনা হবে। ব্যবসায়ী যেন লাভের জন্য মানুষের জীবনকে হুমকির মুখে না ফেলে, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন তারা যেকোনো ধরনের অনিয়ম বা অসচেতনতা প্রশাসনকে জানায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.