
তারিকুল ইসলাম,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কালাই সরকারি মহিলা কলেজ সড়কে সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসোন মন্ডল। সাথে ছিলেন সেকাল-একাল বইয়ের লেখক অধ্যাপক আমিনুর রহমান (বকুল)।
উপজেলা ও পৌর জিয়া পরিষদের আয়োজনে বই মোড়ক উম্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই ডিগ্রি কলেজের সভাপতি ও আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজদ্দিন, পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক শামীম রেজা।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া