হোম » সারাদেশ » চকরিয়ায় মোবাইল কোর্ট: ২৪ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় মোবাইল কোর্ট: ২৪ হাজার টাকা জরিমানা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার চিরিংগা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও অন্যান্য অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) বিকাল ৫টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানে রান্নার অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেওয়া এবং অন্যান্য নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হয়।
এ সকল অপরাধে সংশ্লিষ্ট ৬টি দোকান মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
অভিযান শেষে হোটেল ও খাবারের দোকানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!