
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: বিএনপি চেয়ারপার্স বেগম জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। আজ সোমবার (৭ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ফেসবুক পেইজের পোস্টের মাধ্যমে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান। বিবৃতি ছাত্রদল নেত্রী বলেন, ফজলুর রহমানের বক্তব্য ছাত্রদলের চেতনার পরিপন্থী।
প্রতিবাদ জানাচ্ছি।সম্প্রতি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ফজলুর রহমান বলেছেন: “হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না।” এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর এবং ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী মনে হয়েছে। যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে গণতন্ত্র হত্যার সমস্ত অপকর্মের নেতৃত্বে ছিল, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে একযোগে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চেয়েছে।
তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে, এই ধরণের বক্তব্যকে ঘোরতর প্রত্যাখ্যান করছি। এই বক্তব্য বিএনপির লক্ষ লক্ষ কর্মী-সমর্থকের অনুভূতির প্রতি অসম্মান। আমরা ব্যক্তি নয়, কিন্তু বক্তব্যের অপসংস্কৃতি ও আদর্শচ্যুতি প্রতিরোধে সচেতন। আমরা তারেক রহমানের নেতৃত্বে, আন্দোলনের ছাত্রশক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি, থাকব। নুসরাত জাহান সভাপতি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদল।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ