প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
বাঘায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

আবুল হাশেম: রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী এবং একজন সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ০৬ জুলাই (রবিবার)গড়গড়ি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়:
১। মোঃ মনসুর আলী (৫০), পিতা- মৃত ইযাকুব আলী, সাং- সুলতানপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী। তাকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
একই অভিযানে ওয়ারেন্ট তামিল পার্টি সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী
২। মোঃ আজিজুল (৪২), পিতা- মোঃ ইনসান, সাং- বাজুবাঘা, নতুনপাড়া, থানা- বাঘা, জেলা- রাজশাহীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর অদ্য ০৭ জুলাই (সোমবার) তারিখে বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.