
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়ন যুব ইউনিট দুই বছরের জন্য ৯ বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে । সোমবার (০৭ ই জুলাই) সকাল ৭টার দিকে মরিচতলা বাজারে মসজিদে এই কমিটি গঠন অনুষ্ঠান করা হয়েছে। ভান্ডারবাড়ী জামায়াতে ইসলামী সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুব বিভাগের সভাপতি ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মিঠু।
নব-নির্বাচিত ভান্ডারবাড়ী ইউনিয় শাখার সভাপতি শরিফুল ইসলাম আকাশ,সাধারণ সম্পাদক সালমান আল ফারসি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদকঃ বায়েজিদ সরকার বিন্দু, সহকারী সেক্রেটারীঃ মিজানুর খান, সহ-কারী সাংগঠনিক সম্পাদকঃ ইউসুফ আলী, বায়তুল মাল সম্পাদকঃ মাসুদ রানা, প্রচার সম্পাদঃ তানভীর ইসলাম, দপ্তর সম্পাদকঃ চঞ্চল হাসান, ক্রিয়া সম্পাদকঃ সুমন মিয়া,সমাজ কল্যাণ সম্পাদকঃ ইব্রাহিম।
সম্মানিত মেহমানগণ সকল দায়িত্বশীলগণকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল