হোম » সারাদেশ » বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৯ জনকে জরিমানা

বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৯ জনকে জরিমানা

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(০৭জুলাই) সকালে বাসাইল ডিগ্রী  কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী  হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক ৯টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!