
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(০৭জুলাই) সকালে বাসাইল ডিগ্রী কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে পৃথক ৯টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি