হোম » সারাদেশ » ডা, জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুরে ইউনিয়ন বিএনপির বৃক্ষরোপণ   

ডা, জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুরে ইউনিয়ন বিএনপির বৃক্ষরোপণ   

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর আরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার আরিয়া ইউনিয়ন মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৬ই জুলাই) আরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানিকদিপা দারুস সু্ন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোঃ এনামুল হক শাহীন ভাই সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এনামুল হক শাহীন ভাই জানান, দলের সর্বোচ্চ নেতৃত্বের মানবিক ও পরিবেশ-সচেতন দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!