প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ার মানিকপুর পুরাতন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “মানবিক বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ক্ষমতার জন্য নয়।”
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা, ইউনিয়ন সভাপতি মাষ্টার মিনহাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এমপি প্রার্থী ফারুকের এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের প্রায় ২৮ জন সদস্য বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.