প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
ধুনটে চিকাশী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে অত্র ইউনিয়নের বিভিন্ন যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (০৬ই জুলাই ) বিকাল ৫ টার দিকে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাদের নিজস্ব তফিল থেকে ফুটবল ক্রয় করে বিভিন্ন যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ । যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করেন চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা মোঃ ভুট্ট, আব্দুল হালিম, লোকমান হোসেন, লাবলু, ছাত্রদলের নেতা আসাদুজ্জামান, মুরাদ হোসেনসহ যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.