
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানে মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম সহ ২ কারবারি কে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে তিন টার দিকে ময়দানদীঘি বাজার হতে আটক করা হয় তাদের। আটক আসামিরা হলেন ময়দানদিঘী মলানীপাড়া গ্রামের মৃত, সাতালু চন্দ্র ঘোষের পুত্র, কৈলাশ চন্দ্র (৩৫) ও ময়দানদিঘী বাজারের তসির উদ্দিনের পুত্র মো: ফারুক হোসেন (৩৪)।
এসময় তাদের কাছ থেকে নগত ৪ হাজার, ৫ শত টাকা, গাজা, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৩ পিস, ইয়াবা ১০ পিস সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা যায়, সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা সুত্রে খবর পেয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও বোদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাহিদের নের্তৃত্বে দ্বায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মাদক কারবারিরা কেনা বেচার সময় এ অভিযান করা হয়।
এসময় সেনা উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, পরে তাদের ধাওয়া করে ২ জনকে আটক করা হয়, তাদের’ই দেওয়া তথ্যমতে গাজা, ইয়াবা সহ নেশা করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সেনাবাহিনীর টহল টিম পুলিশে খবর দিলে দুজন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের শোর্পদ করা হয়েছে। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদকের ব্যবসা করে আসছিলো।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া