
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চকরিয়া থানা পুলিশের মিডিয়া সেলের পাঠানো তথ্যমতে, ৩ জুলাই ২০২৫ ইং তারিখে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই জাকির হোসেন, এসআই নাছির আহম্মদ, এসআই রাজীব কুমার সাহা, এসআই আনোয়ার হোসেন এবং এসআই পারভেজ মাহামুদের সমন্বয়ে গঠিত একটি দল চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি আবদুল আলীম, ইকবাল কবির, মোঃ তারেক, রুহুল কাদের ও আনসারুল ইসলাম খোকনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা