
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক, ল্যাব ও ফার্মেসিতে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ও যথাযথ কাগজপত্র না থাকার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা এবং সতর্ক করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জমজম হাসপাতাল, চকরিয়া-কে নবজাতক ও মাতৃস্বাস্থ্যসংক্রান্ত সকল চিকিৎসা এবং পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব এবং লাইফ ডেন্টাল কেয়ার-এর বিরুদ্ধে যথাযথ লাইসেন্স না থাকা ও অন্যান্য অনিয়মের দায়ে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব । আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন। এবং চকরিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।