
এইচ এম রুহুল কাদের,চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফুলের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। চারা রোপণের মাধ্যমে পরিষদ চত্বরে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও বলেন, “পরিষদের পরিবেশকে আরও মনোরম ও বাসযোগ্য করতে আমরা নিয়মিত নানা ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করছি। ফুলের চারা রোপণ তারই একটি অংশ।” এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার