
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার (২ জুলাই) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পেকুয়া থানার একটি মামলায় ৩ দিন এবং চকরিয়া থানার অবশিষ্ট ৪ দিনসহ মোট ৭ দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন সকালেই চকরিয়া থানা পুলিশ তাকে পেকুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাফর আলমকে গত ১৮ জুন বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ