প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
কুলিয়ারচরে ক্ললেসওবায়দুল হক পাইলট হত্যা মামলার আসামি কাইয়ুমকে গ্রেপ্তার করেছে ভৈরব র্যাব ১৪ ক্যাম্পের সদস্যরা

এমার ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি: র্যাব র্যাব সূত্রে জানা যায় যে, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ক্ললেস ওবায়দুল হক পাইলট হত্যা মামলার আসামী কাইয়ুমকে ডিএমপি ঢাকার বংশাল থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এবং র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা।
র্যাব ভিকটিম সম্বন্ধে বর্ণনা দিয়ে বলেন যে পৃথিবীর সম্বন্ধে বর্ণনা দিয়ে বলেন যে ভিকটিম মৃত ওবায়দুল হক পাইলট প্রায় ২২ বছর প্রবাস জীবন শেষে বাড়ীতে এসে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন তারাকান্দি সাকিনস্থ বাজরা বাসস্ট্যান্ডে একটি দোকান ভাড়া নিয়ে চাউল, ভূসি, খৈইল ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করে। ভিকটিম ওবায়দুল হক পাইলট প্রতিদিন সকাল বেলা দোকানে যায় এবং দুপুরের খাবারের জন্য বাড়ীতে আসে। দুপুরের খাবার শেষে তিনি পুনরায় দোকানে চলে যায় এবং রাতে বাড়ীতে আসে। ঘটনার দিন ১৯/০২/২০২৫ খ্রি. ভিকটিম ওবায়দুল হক পাইলট প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে রাত অনুমান ১০:১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি বাজরা টু চরকামালপুর পাকা সড়কের পাশে তারাকান্দি টু তিল্লাপাড়া কাঁচা রাস্তার উপর পূর্ব হতে উৎপেতে থাকা অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ওবায়দুল হক পাইলটকে খুন করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মাতা মোছাঃ আঙ্গুরা খাতুন বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখঃ ২০/০২/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের পর আসামী ১। মোঃ নাঈম মিয়া (২৪), ২। মোঃ শাহাদাত হোসেন, উভয় সাং-পশ্চিম তারাকান্দি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকার সহায়তায় ০১ জুলাই ২০২৫ খ্রি.দুপুর অনুমান ১৩:০০ ঘটিকায় ডিএমপি ঢাকার বংশাল থানাধীন সিদ্দিক বাজারস্থ ফুলবাড়ীয়া বাস টার্মিনাল সংলগ্ন জাকের সুপার মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ কাইয়ুম (২৮), পিতা-মৃত গোলাপ মিয়া, সাং-বাজরা, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় ঘটনায় ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা রয়েছে বলে জানান মিডিয়া অফিসার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.