প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
বগুড়ার শাজাহানপুরে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ২৪-২৫ অর্থ বছরে রোপা আমন, গ্রীষ্মকালীন পেয়াজ গ্রীষ্মকালীন পেয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন সবজি চারা, নিমচারা, বেলচারা, জাম চাড়া, কাঁঠাল ও আম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার অফিস বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ই জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ ও মোঃ মোসাদ্দেক হোসেন শাওন সহ আরো অনেকে। এসব বিতরণ কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩৩০০ কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.