প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
বগুড়া শাজাহানপুরে ৭০ বছরের বৃদ্ধের রহস্যজনক মৃত্যু!

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া আলহাজ্ব আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৯শে জুন) দুপুরে জামালপুর পাম্পের পূর্ব পাশে নিজ বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আব্দুল হামিদের স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও মেয়ের জামাই রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জমি দলিল নিয়ে ছেলে, বউ, মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে আলহাজ্ব আব্দুল হামিদের পারিবারিক কলহ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে তার রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। তাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে অনেকের সন্দেহ। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.