হোম » সারাদেশ » নলডাঙ্গায় যুব ঐক্য পরিষদের উদ্যোগে ৪শত সুপারি চারা রোপন 

নলডাঙ্গায় যুব ঐক্য পরিষদের উদ্যোগে ৪শত সুপারি চারা রোপন 

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধামন পাড়া গ্রামের  যুব ঐক্য পরিষদের নিজ উদ্যোগে ৪০০ সুপারি চারা রোপন করা হয়েছে। ২৮শে জুন যুব ঐক্য পরিষদের উদ্যোগে  নিজ এলাকর কবরস্থানে ৪০০শত সুপারি গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও যুব ঐক্য পরিষদের উদ্যোগ একদল স্বেচ্ছাসেবী যুবসমাজ তাদের নিজস্ব অর্থায়নে এলাকায় অসহায় দরিদ্র দুঃস্থদের মাঝে শীতকালীন কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করে আসছে।
এছাড়াও যুব ঐক্য পরিষদের মাধ্যমে এলাকা যুব সমাজকে একত্রিত করে মাদকের বিরুদ্ধে মাদকের ভয়াবহতা ও সচেতনতা বিষয়ে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ। এবং যুব সমাজকে খেলাধুলা ও বিনোদন লেখাপড়ার মাধ্যমে সঠিক নিকনির্দেশনা দিয়ে থাকে।
যুব ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি  জানান সমাজের অবহেলিত ও সহায় মানুষের পাশে আমরা সর্বদা নিয়োজিত রয়েছি। ছাড়াও আমরা বিভিন্ন সময় আমাদের নিজ উদ্যোগে  বিভিন্ন সাহায্য সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!