
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের নয়ানগর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল মিয়া (২৬) নামের এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি নয়ানগর গ্রামের মুসা মিয়ার ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সাপের আতঙ্কে মধ্যে রয়েছেন এলাকাবাসী।
নিহতের বড় বোন সান্তনা আক্তার জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপঝাড় থেকে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সাপ কামড়ানোর বিষয়টি জুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে শাকিল মিয়ার পা রশি দিয়ে বেঁধে রাখেন। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধ খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শাকিলের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এক পর্যায়ে তিনি ছটফট করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নয়ানগর এলাকায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা