
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুর জেলায় ২৬ জুন ২০২৫ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন ) সকালে শেরপুর জেলা শহরের এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, পরীক্ষায় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে ‘এসএসসি ১৪’ ব্যাচের বন্ধুদের জমকালো বাইক ট্যুর সম্পন্ন
নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ