
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আসছে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার অফিস অডিটরিয়ামে ওই অঞ্চলের ভোট কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জেলা জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মোঃ আহসান হাবিব মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি,২০১ গম্বুজ মসজিদের পরিচালক ও টাংগাইল -২ (গোপালপুর ভুঞাপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ডক্টর আতাউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী ইদ্রিস হোসেন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ প্রমূখ।

আরও পড়ুন
কাউখালীতে ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইন উদ্বোধন
ধুনট মুলতানী পারভীন শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আপেল মাহমুদ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল