হোম » সারাদেশ » গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ জামাই শাশুড়ি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ জামাই শাশুড়ি গ্রেফতার

শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ কেজি ৮শ গ্রাম গাঁজা সহ জামাই শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা এলাকা থেকে মোটরসাইকেলে তল্লাশি করে অভিনব কায়দায় ট্যাংকি ও সিটের নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারিরা হলেন, ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫)।  আটককৃতরা নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, তারা সম্পর্কে জামাই শাশুড়ি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!