প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৫:০৯ পি.এম
গোপালপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের গোপালপুরে নিয়োগ বিধি ও গ্রেড সংশোধনসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে; অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখার সভাপতি এস এম সামসুল ইসলাম, সম্পাদক সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ লুৎফর রহমান সহ সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দাবি উপস্থাপন করেন, স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী ফজলুল হক।
বক্তারা বলেন, আমরা চাই না শিশুদের, জনগণের স্বাস্থ্য সেবায়ন কোন ব্যাঘাত ঘটুক, যদি আমাদের প্রাণের দাবি মেনে না নেয়া হয়, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সরকার যেন দ্রুত আমাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.