হোম » সারাদেশ » বগুড়া ধুনটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া ধুনটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ই জুন) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ সেলিম ও গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!