
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. সাগর আলী (৫৫),কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ই জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাগর আলী শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, তদন্তে সর্ম্পৃক্ততা পাওয়ায় তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।

আরও পড়ুন
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী।
কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী সমাবেশ