
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জুন জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন কলেজ কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা সফল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় ধুনট উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান।
উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আলম হাসানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সম্রাট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট, আশিকুর কবির স্বরণ, জিয়াউর রহমান, একে মিনু, মোহাম্মদ বিপ্লব, রবিউল ইসলাম রতন, আল মামুন, বদিউজ্জামান তমাল, মেরাজুল ইসলাম। পৌর ছাত্রদল নেতা শাহাদত হোসেন, শেখ মো: জাকারিয়া, আমিনুল ইসলাম মিশন, সোহাগ বাবু, পারভেজ।
ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, গোসাইবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি নিলয় সাগর, সাধারণ সম্পাদক তারেক রহমান, জালশুকা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান মাহমুদ অপুর্ব, ওমর ফারুক, জিসান বিন, সাগর, আল-আমিন, শেখ সাগর, লিমন, ফাহিম ফয়সাল, মহাতাজ উদ্দিন, নাজমুস শাকিব প্রকাশ, মিথুন ইসলাম, রানা, শান্ত, জাকারিয়া, নূর মোহাম্মাদ, মাসুদ রানা, শিপন ইসলাম, আকাশ তালুকদার, রায়হান প্রমূখ।

আরও পড়ুন
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী।
কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারি আটক
সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী সমাবেশ