প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৩:৫৫ পি.এম
কিশোরগঞ্জের ইটনায় পরে থাকা যুবকের লাশ উদ্ধার

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রতন মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে হাওর অধ্যুষিত ইটনা উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত রতন মিয়া উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তায় রতন মিয়ার লাশ পড়েছিল। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.