হোম » সারাদেশ » বাসাইলে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে অবস্থান কর্মসূচি 

বাসাইলে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবীতে অবস্থান কর্মসূচি 

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।  মঙ্গলবার (২৪ জুন) সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাসাইলের ব্যানারে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাসাইল শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম খানের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সরকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
অবস্থান কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!