
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া ফকিরপাড়া গ্রামে বিএনপির স্থানীয় অফিসে আওয়ামী দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাত ২/৩ টার দিকে এ অগ্নিকান্ড ও ভাংচুরের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে। এতে পুড়ে গেছে অফিসে রাখা চেয়ার-টেবিলসহ দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের দোসরা অফিসে হামলা চালায়। ভাঙচুরের পর তারা অফিসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে অফিসের ভেতরের আসবাবপত্র, প্রয়োজনীয় দলীয় কাগজপত্র এবং নেতাদের ছবি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সাধারণ গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
বিএনপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী দোসররা এই হামলা চালিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনে এবং সরেজমিনে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। অগিকান্ড ও ভাংচুরের সতত্যা পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারীকে ৬ মাসের মধ্যে পুনরায় পদায়নের অভিযোগ
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী
কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারি আটক